মুন্সীগঞ্জ, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যাওয়ায় মাওয়া ঘাটে সন্ধ্যা থেকে তিন ঘণ্টা বন্ধ থাকার পর রাত ১০টার দিকে ফের ফেরি চলাচল শুরু হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যার ওই ঝড়ে ঘাট এলাকার বেশ কিছু দোকানপাট উড়ে যায়। এ ছাড়া চারটি ফেরি মাঝ পদ্মার ডুবো চরে আটকা পড়ে। ঝড়ের কারণে গাড়ি ও যাত্রীসহ মাঝ পদ্মায় নোঙ্গর করে রাখা ফেরি থোবাল কাওরাকান্দি ও যশোর মাওয়ার উদ্দেশ্যে রাত ১০টার দিকে রওয়ানা হয়।
বিআইডব্লিউটিসি’র মাওয়া অফিসের ম্যানেজার সিরাজুল হক বলেন, তীব্র বাতাসে রো রো ফেরি ঘাটসহ তিনটি ঘাটের পল্টুনই দূরে সরে যায়। এছাড়াও মাওয়া ঘাটে আটকা পড়ে মনপুরা, শাহ মখদুম রামশ্রী, রীর শ্রেষ্ঠ রুহুল আমিন, কাকলী ও রানীগঞ্জ।
রাত ৮টার দিকে ঝড় কমে গেলে ১০টার দিকে পুরোমাত্রায় ফেরি চলাচল শুরু হয় বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এএল/২২১৪ ঘ.
bdnews24