২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় সাইকেল চালক নিহত

দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে বাসের ধাক্কায় এক সাইকেল চালক মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2012, 09:26 AM

Updated : 24 Aug 2022, 11:23 AM

চুয়াডাঙ্গা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে বাসের ধাক্কায় এক সাইকেল চালক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। লুঙ্গি ও সার্ট পরিহিত নিহত ব্যক্তির বয়স অনুমানিক বয়স ৪০ বছর। দামুড়হুদা থানার ওসি আজিজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর ২টার দিকে দর্শনার দিক থেকে কার্পাসডাঙ্গার দিকে যাত্রী ছাড়াই একটি বাস যাচ্ছিল। এ সময় বাসটি একজন বাইসাইকেল আরোহীকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। গাড়ির চালক বাস ফেলে পালিয়ে গেছে। পুলিশ বাসটি আটক করেছে। বাসটি ঢাকা-কার্পাসডাঙ্গা যাতায়াত করে থাকে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৫২৫ ঘ.