২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় আইক্রিম কারখানা মালিককে জরিমানা

আইসক্রিমে ভেজাল মেশানোর এবং নকল আইসক্রিম তৈরি করার আভিযোগে সাদুল্যাপুরের ভাতগ্রাম ইউনিয়নে এক আইসক্রিম কারখানার মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2012, 07:47 AM

Updated : 24 Aug 2022, 11:22 AM

গাইবান্ধা, ১৬ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইসক্রিমে ভেজাল মেশানোর এবং নকল আইসক্রিম তৈরি করার আভিযোগে সাদুল্যাপুরের ভাতগ্রাম ইউনিয়নে এক আইসক্রিম কারখানার মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার সন্ধ্যায় ভাতগ্রাম ইউনিয়নের পচার বাজারের মাহিন সুপার আইসক্রিম কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের বিচারক সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. গোলাম মওলা এই জরিমানা আদায় করেন। গোলাম মওলা জানান, পুলিশসহ ওই আইসক্রিম কারখানায় অভিযানকালে বিভিন্ন সুপরিচিতি আইসক্রিম কোম্পানির এক হাজারটি প্যাকেট, আইসক্রিম তৈরির বিভিন্ন সরঞ্জাম ও প্রায় ২ হাজারটি আইসক্রিম জব্দ করা হয়েছে। পরে ওই বাজারে প্রকাশ্যে কারখানাটি থেকে জব্দ করা জিনিসপত্র নষ্ট করে ফেলা হয়। কারখানার মালিক মিজানুর রহমানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৩৪৩ ঘ.