২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে পোশাক শ্রমিক খুন

গাজীপুরে এক পোশাক শ্রমিক খুন হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2012, 07:33 AM

Updated : 25 Apr 2022, 09:20 PM

গাজীপুর, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে এক পোশাক শ্রমিক খুন হয়েছেন। মঙ্গলবার রাত ১২ টার দিকে সদর উপজেলার সিংরাতলী এলাকা থেকে নিহত শ্রমিকের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত মোফাজ্জল হোসেন (২৫) গাজীপুরের শ্রীপুর উপজেলার বিন্দুবাড়ি গ্রামের তাজুল ইসলামের ছেলে। তিনি গাজীপুরের সদর উপজেলার বাঘের বাজার এলাকার একটি পোশাক কারখানা শ্রমিক ছিলেন। জয়দেবপুর থানাধীন হোতাপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাতে কারখানা ছুটির পর বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে মাথায় আঘাত করে হত্যা করে ওই স্থানে লাশ ফেলে যায় বলে ধরণা করা হচ্ছে। ময়না তদন্তের জন্য লাশ গাজীপুর সদর হাসপাতলে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৩৩০ ঘ.