২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে যুবককে পিটিয়ে হত্যা

নোয়াখালী সদরে মঙ্গলবার এক ইটভাটা শ্রমিককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2012, 03:54 PM

Updated : 24 Aug 2022, 11:21 AM

নোয়াখালী, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালী সদরে মঙ্গলবার এক ইটভাটা শ্রমিককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার পর এলাকাবাসী চারজনকে পিটুনি দিয়েছে। পরে এক মহিলাসহ তাদের পুলিশে দেয়। নিহত মাদারতলী গ্রামে এই হামলায় নিহত মো. স্বপন (২৭) কাদির হানিফ ইউনিয়নের শালেপুর গ্রামের বাসিন্দা। পুলিশ শালেপুর গ্রামের মো. জুয়েল (২৩), নুর উদ্দিন (২৫), মান্নান কারাতি (৫০), আরজু (২৫) ও হাসিনাকে (৪) গ্রেপ্তার করেছে। এরমধ্যে প্রথম চারজনকে পুলিশ প্রহরায় নোয়াখালী মেডিকেল কলেজ হাসপতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, কালাদরাপ ইউনিয়নের মাদারতলী গ্রামের ইটভাটা শ্রমিক স্বপনের মা হোসনে আরার সঙ্গে সোমবার প্রতিবেশী ইসমাইলের স্ত্রী হাসিনা আক্তারের ঝগড়া হয়। মঙ্গলবার দুপুরে স্বপন বাড়ির পাশে তার বোনের বাড়িতে দাওয়াত খেতে যান। ওই সময় দুইটি মোটরসাইকেলে হাসিনার ভাই মো. জুয়েল ও নুর উদ্দিনসহ চার সন্ত্রাসী ওই বাড়িতে গিয়ে স্বপনকে পিটুনী দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয়রা চারজনকে ধরে পিটুনী দিয়ে সুধারাম থানায় খবর দেয়। সুধারাম থানার ওসি মোশারফ হোসেন তরফদার বলেন, দুই বাড়ির মহিলার ঝড়গার জের ধরে ঘটনার সূত্রপাত হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১২২ ঘ.