২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় শসাক্ষেতে ২ যুবকের লাশ

নওগাঁর মহাদেবপুর উপজেলার বাকাপুর মাঠে একটি শসাক্ষেত থেকে দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2012, 06:40 AM

Updated : 24 Aug 2022, 11:22 AM

নওগাঁ, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁর মহাদেবপুর উপজেলার বাকাপুর মাঠে একটি শসাক্ষেত থেকে দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে শসাক্ষেতে বৈদ্যুতিক তারে পেঁচানো অবস্থায় যুবকদের লাশ দেখে থানায় খবর দেওয়া হয়। নিহতরা হলেন, সিদ্দিকপুর গ্রামের বয়তুল্যার ছেলে আমজাদ হোসেন (৩০) ও এনামুলের ছেলে শাহীন (২৫)। মহাদেবপুর থানার ওসি আব্দুর রশিদ ঘটনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লাশ দু’টি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সোমবার রাতে শসাক্ষেতে পেচিয়ে রাখা বিদ্যুতের তারে জড়িয়ে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানায়, সিদ্দিকপুর গ্রামের কৃষক সালেম উদ্দীন চোর ও শেয়াল থেকে শসাক্ষেত রক্ষা করতে ক্ষেতের মধ্যে তার ছড়িয়ে বিদ্যুতের সংযোগ দিয়ে রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এসইউ/১২৩১ ঘ.