মুন্সীগঞ্জ, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফো ডটকম)- সদর উপজেলার মুক্তারপুরের ডিঙ্গাভাঙ্গা গ্রাম থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে ঘরের তালা ভেঙ্গে সোহেলের (২৫) লাশ উদ্ধার করা হয়। তিনি শরীয়তপুরের নড়িয়া থানার বাপন ব্যাপারীর ছেলে।
মুক্তারপুর ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, সোহেল পার্শ্ববর্তী বিসিক শিল্প নগরীর হাওলাদার বিস্কিট এন্ড ব্রেড কারখানার শ্রমিক। সোমবার কাজ শেষে রাতে ঘরে ঘুমিয়ে ছিলেন তিনি। মঙ্গলবার সে কাজে না গেলে কারখানা থেকে সকাল ৮টায় তার খোঁজে লোক আসে। পরে ঘরের তালা ভেঙ্গে সোহেলের লাশ উদ্ধার করা হয়।
লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবদেন না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ নিয়ে কিছুই নিশ্চিত করে বলা যাচ্ছে না বলে জানান এসআই মিজানুর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১২১৯ ঘ.
bdnews24