২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরসরাইয়ে দুর্ঘটনায় নিহত ২

চট্টগ্রামের মিরসরাইয়ে যাত্রীবাহী বাসের চাপায় একটি মোটর সাইকেলের আরোহী দুই যুবক নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2012, 06:35 PM

Updated : 24 Aug 2022, 11:21 AM

চট্টগ্রাম, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের মিরসরাইয়ে যাত্রীবাহী বাসের চাপায় একটি মোটর সাইকেলের আরোহী দুই যুবক নিহত হয়েছেন। রোববার রাতে বড়তাকিয়া বাইপাস সড়কের মাথায় এ দুর্ঘটনা ঘটে বলে জানায় পুলিশ। নিহত বেলাল (২৫) এবং জয়নাল (২৮) মিরসরাই উপজেলা সদরের বাসিন্দা। মিরসরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল খায়ের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সোয়া ৮টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলকে চাপা দিলে এর আরোহী দুজন ঘটনাস্থলেই মারা যান। মোটর সাইকেলের অন্য আরোহী সাইয়েদকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ দুটি চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এসআই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/সিএস/০০৩৫ ঘ.