২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে গুলিতে এক ব্যক্তি নিহত

রাজধানী মিরপুরের শাহ আলীতে সন্ত্রাসীদের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2012, 04:52 PM

Updated : 24 Aug 2022, 11:21 AM

ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানী মিরপুরের শাহ আলীতে সন্ত্রাসীদের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় লালটেক চটবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম বশির উদ্দিন বাসু (৫০)। শাহ আলী থানার ওসি আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাসু তার নির্মাণাধীন এক তলা ভবনের ছাদে উঠে পানি দিচ্ছিলেন। তখন তিন সন্ত্রাসী ছাদে উঠে তাকে গুলি করে পালিয়ে যায়। আশেপাশের লোকজন বাসুকে পঙ্গু হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি পুলিশ কর্মকর্তা আনিস। ওসি বলেন, নিহত বাসুর এই বাড়িটি ছাড়াও নবাবের বাগে আরেকটি বাড়ি রয়েছে। জমি কেনা বেচার সঙ্গে বাসু জড়িত বলে তিনি জানান। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/২২৪৬ ঘ.