শেরপুর, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুতের তারে জড়িয়ে সোমবার শেরপুর শহরে এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে।
মৃত আশরাফুল করিম সুলতান (৪১) সরকারি মহিলা কলেজের ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক।
তাদের গ্রামের বাড়ি শেরপুরের নকলা উপজেলার বারৈকান্দি গ্রামে। তার স্ত্রী ছাড়াও রয়েছে এক ছেলে ও এক মেয়ে।
কলেজের অধ্যক্ষ আশীষ কুমার কর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাধবপুর মহল্লায় নিজ বাসায় বিদ্যুতের তারে জড়িয়ে যান আশরাফুল করিম। জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কতর্ব্যরত চিকিৎসক তার মৃত্যু হয়েছে বলে জানান।
ডা. মোস্তফা নেওয়াজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিদ্যুৎস্পৃৃষ্ট হয়ে আশরাফুল করিমের মৃত্যু হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/২২৪৬ ঘ.
bdnews24