২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে মাহফিলের স্থানে ১৪৪ ধারা

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় পঞ্চগড়ে দেওয়ানবাগী পীরের ওয়াজ মাহফিলের স্থানে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2012, 03:50 PM

Updated : 24 Aug 2022, 11:21 AM

পঞ্চগড়, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় পঞ্চগড়ে দেওয়ানবাগী পীরের ওয়াজ মাহফিলের স্থানে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। এ কারণে জেলা শহরের ১ নম্বর সরকারি বিদ্যালয় মাঠে তাদের সোমবারের নির্ধারিত ওই মাহফিল হয়নি। সদর থানার ওসি হুমায়ুন কবীর বলেন, ইসলাম বিরোধী কার্যকলাপ প্রতিরোধ কমিটির ব্যানারে প্রায় পঁচ শ’ বিক্ষোভকারী গত রোববার এই মাহফিল বন্ধের দাবিতে শহরে মিছিল করে এবং জেলা প্রশাসককে স্মারকলিপি দেয়। এর পরিপ্রেক্ষিতে জেলা ম্যাজিস্ট্রেট (ভারপ্রাপ্ত) আহমেদ কবীর মাহফিলস্থলে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ১৪৪ ধারা জারির নির্দেশ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/২১৪০ ঘ.