২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় এসে ব্যবসায়ী ‘নিখোঁজ’

দোকানের মালামাল কিনতে ঢাকা এসে বরগুনার এক ব্যবসায়ী নিখোঁজ হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2012, 02:41 PM

Updated : 24 Aug 2022, 11:21 AM

ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দোকানের মালামাল কিনতে ঢাকা এসে বরগুনার এক ব্যবসায়ী নিখোঁজ হওয়ার অভিযোগ পাওয়া গেছে। নিখোঁজ ব্যবসায়ীর নাম খাইরুজ্জামান রিপন (৩৫)। বরগুনার পাথরঘাটার ফজলপুর বাজারে তার কসমেটিক্স দোকান রয়েছে। রিপনের ভাই জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার রাতে বরগুনা থেকে বাসে করে শুক্রবার ঢাকার সায়দাবাদ পৌঁছান রিপন। পরে স্ত্রী সীমাকে মোবাইল ফোনে সুস্থ অবস্থায় পৌঁছার কথাও তিনি জানিয়েছিলেন। তবে এর কিছুক্ষণ পর রিপনের সঙ্গে থাকা দুটি মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। রিপনের সঙ্গে মালামাল কেনার সত্তর হাজার টাকা এবং একটি স্বর্ণের চেইন ছিলো বলেও জানান তিনি। জাহাঙ্গীর দাবি করেন, তার ভাই কোন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। এ ব্যাপারে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) এমরান হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিষয়টি থানায় জানানো হয়েছে। একটি জিডিও হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/২০৪৪ ঘ.