পটুয়াখালী, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পূর্ব বিরোধের জের ধরে পটুয়াখালীর মির্জাগঞ্জে এক বাক-প্রতিবন্ধীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।
রোববার বিকালে আমড়াগাছিয়া ইউনিয়নের ছৈলাবুনিয়া গ্রামে এ ঘটনায় নিহত হন মো. হারুন মৃধা (৪০)। তিনি ওই গ্রামের প্রয়াত আবদুল মন্নান মৃধার ছেলে।
মির্জাগঞ্জ থানার ওসি আবির মোহাম্মদ হোসেন নিহতের পরিবারের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল ৫টার দিকে হারুন প্রতিবেশী মল্লিক বাড়ি সংলগ্ন খালে গোসল করতে যান।
এ সময় পূর্ব শত্র“তার জের ধরে মোখলেস মল্লিক ও তার ছেলে আল-আমিন মল্লিকের সঙ্গে হারুনের ঝগড়া হয়। এক পর্যায়ে বাবা ও ছেলে মিলে হারুনকে পিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নিহতের বড় ভাই আনোয়ার মৃধা হত্যা মামলা করবেন বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২৩৩৭ ঘ.
bdnews24