২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়া গেলেন মন্ত্রী মোশাররফ

বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণে আলোচনা করতে মালয়েশিয়া গেছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলও তার সঙ্গে রয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2012, 03:11 PM

Updated : 24 Aug 2022, 11:21 AM

ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণে আলোচনা করতে মালয়েশিয়া গেছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলও তার সঙ্গে রয়েছেন। রোববার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়, আগামী ১৫ মে পর্যন্ত তিনদিনের এ সফরে মন্ত্রী রেমিটেন্স প্রেরণসহ শ্রমিকদের অধিকার ও স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী, মানবসম্পদ উন্নয়ন মন্ত্রীসহ অভিবাসন সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কর্মী নিয়োগকারী কর্তৃপক্ষের সঙ্গে দ্বি-পক্ষীয় বৈঠক করবেন। স¤প্রতি প্রায় দুই লাখ ৭০ হাজার বাংলাদেশি কর্মীকে বৈধতা দেয় মালয়েশিয়া সরকার। খন্দকার মোশাররফ হোসেনের পাঁচ সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন, বিএমইটির মহাপরিচালক বেগম শামসুন্নাহার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সফিকুল ইসলাম, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সিএম কয়েস সামী এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব আবু হেনা মোস্তফা কামাল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/২১১৪ ঘ.