২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় অস্ত্রসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরার আশাশুনি উপজেলা থেকে রোববার অস্ত্র ও গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2012, 01:48 PM

Updated : 24 Aug 2022, 11:21 AM

সাতক্ষীরা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার আশাশুনি উপজেলা থেকে রোববার অস্ত্র ও গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। খাজরা বাজার থেকে গ্রেপ্তাররা হলেন আশাশুনির দক্ষিণ বড়দল গ্রামের যাদব চন্দ্র মন্ডলের ছেলে নিত্যরঞ্জন মন্ডল (৪০) এবং লাউতারা গ্রামের পরিতোষ মন্ডলের ছেলে বিধান মন্ডল (৩২)। খুলনা র‌্যাব-৬ এর লেফট্যান্ট কর্নেল নুর-ই-আলম সাংবাদিকদের বলেন, গোপন সংবাদ পেয়ে নিত্যরঞ্জন ও বিধানকে আটকের পর তাদের দেহ তল্লাশি করে পাঁচটি বিদেশি ওয়ান শুটার গান ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে তাদের আশাশুনি থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৯৪৪ ঘ.