২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪ শ্রমিককে হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

নওগাঁয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর চার ব্যক্তির হত্যাকারীদের বিচার চেয়ে চাঁপাইনবাবগঞ্জে মানব বন্ধন করেছে সম্মিলিত আদিবাসী ও বাঙ্গালি নাগরিক আন্দোলন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2012, 10:39 AM

Updated : 24 Aug 2022, 11:21 AM

চাঁপাইনবাবগঞ্জ, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর চার ব্যক্তির হত্যাকারীদের বিচার চেয়ে চাঁপাইনবাবগঞ্জে মানব বন্ধন করেছে সম্মিলিত আদিবাসী ও বাঙ্গালি নাগরিক আন্দোলন। রোববার সকালে জেলা শহরের শহীদ সাটু হলের সামনে মানববন্ধন ও সমাবেশে বক্তারা গত ৪ মে নওগাঁর মান্দা উপজেলার চক গোপাল গ্রামের ইলিয়াস, মদন, মহারাম ও কৃষ্ণের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করে। গত ৪ মে নওগাঁর মান্দা উপজেলার চকগোপাল গ্রামে বিরোধপূর্ণ জমির ধান কাটা নিয়ে কৃষক আনোয়ার ও ডালিমের লোকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ওই শ্রমিক হিসেবে কাজ করতে যাওয়া ওই চার শ্রমিক নিহত হন। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ওই নিরীহ চার শ্রমিক সেদিন পারিশ্রমিকের বিনিময়ে ধান কাটতে গিয়ে হত্যাকাণ্ডের শিকার হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এসইউ/১৬৩৪ ঘ.