শরীয়তপুর, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শরীয়তপুরের জাজিরা উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন একজন।
শনিবার দুপুরে জাজিরা-নড়িয়া মহাসড়কের বিলাশপুর মেল্লা কান্দি বাসস্ট্যাণ্ডের কাছে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
নিহত তারা মোল্লার (৩৩) বাড়ি জাজিরা উপজেলার বড় কান্দী ইউনিয়নের রমজান ছৈয়াল কান্দি গ্রামে।
জাজিরা থানার ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দিশারী পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে এর চালক তারা মোল্লা ঘটনাস্থলেই নিহত হন।
এসময় মোটরসাইকেলের অপর আরোহী বিল্লাল গুরুতর আহত হয়। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএইচ/আরএ/১৮১৩ ঘ.
bdnews24