২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে গৃহবধূকে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জ সদর উপজেলায় তিন মাসের এক অন্তঃসত্বা গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2012, 05:12 AM

Updated : 24 Aug 2022, 11:20 AM

নারায়ণগঞ্জ, মে ১২(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সদর উপজেলায় তিন মাসের এক অন্তঃসত্বা গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠেছে। শুক্রবার রাতে গোগনগর সুমুকপট্টি থেকে গৃহবধূ আছিয়া আক্তার হাসির (২৪) লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে হাসির স্বামী আবু তালেব পলাতক রয়েছেন। হাসি ও আবু তালেব দুবাই প্রবাসী ছিলেন। সেখানেই তাদের পরিচয়। পরে তারা দেশে ফিরে বিয়ে করেন। তালেব ব্যাটারিচালিত অটোরিকশা চালক। এলাকাবাসীর উদ্ধৃতি দিয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক রবিচরণ চৌহান জানান, স্থানীয়রা জানিয়েছে কিছুদিন ধরে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ হতো। এ নিয়ে কয়েক দফা সালিশও হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে হাসির সঙ্গে আবু তালেবের ঝগড়া হয়। এক পর্যায়ে তাদের ঝগড়া থেমে গেলে ঘরের দরজা তালাবন্ধ করে আবু তালেব চলে যায়। পরে খবর পেয়ে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে দরজা ভেঙে ঘরের মেঝেতে পড়ে থাকা অবস্থায় হাসির মৃতদেহ উদ্ধার করে পুলিশ। হাসির মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে জানিয়ে রবিচরণ বলেন, “ধারণা করা হচ্ছে, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এএল/১১১৬ ঘ.