২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহ জেলা পরিষদ প্রশাসকের ‘এপিএস’ অস্ত্রসহ গ্রেপ্তার

ঝিনাইদহ জেলা পরিষদ প্রশাসক আব্দুল ওয়াহেদ জোয়ার্দ্দারের এপিএস হিসেবে পরিচয় দেওয়া মাসরুর রহমান ওরফে মডেলকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2012, 10:34 AM

Updated : 24 Aug 2022, 11:20 AM

ঝিনাইদহ, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহ জেলা পরিষদ প্রশাসক আব্দুল ওয়াহেদ জোয়ার্দ্দারের এপিএস হিসেবে পরিচয় দেওয়া মাসরুর রহমান ওরফে মডেলকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহষ্পতিবার গভীর রাতে পুলিশ ঝিনাইদহ-যশোর মহাসড়কের তেঁতুলতলা থেকে মডেলকে গ্রেপ্তার করে। ঝিনাইদহ শহরের পাগলা কানাই এলাকার বাসিন্দা মডেল জেলা পরিষদ প্রশাসক আব্দুল ওয়াহেদ জোয়ার্দ্দারের ‘এপিএস’ হিসেবে পরিচিত ছিল। ঝিনাইদহ সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, রাত আড়াইটার দিকে মোটরসাইকেল যোগে যাচ্ছিল। সড়কে টহলরত পুলিশের সন্দেহ হলে তাকে থামিয়ে তার তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা করে। জেলা পরিষদের প্রশাসক আব্দুল ওয়াহেদ জোয়ার্দ্দার বলেন, “জেলা পরিষদের প্রশাসকের কোনো এপিএস পদ নেই। মডেল পাড়ার ছেলে হিসাবে সঙ্গে থাকত।” ২০ দিন আগে বিলের জন্য জেলা পরিষদের হিসাব রক্ষককে পিস্তল দেখিয়ে ভয় দেখানোর কারণে তাকে তাড়িয়ে দেওয়া হয় উল্লেখ করে আব্দুল ওয়াহেদ বলেন, “সে মাদকাসক্ত। তাকে জেলা পরিষদে ঢুকতেও নিষেধ করে দেওয়া হয়েছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এসইউ/১৬২৯ ঘ.