২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

বাগেরহাটে একটি হত্যা মামলায় পাঁচ আসামিকে যাবজ্জীবন দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2012, 03:21 PM

Updated : 24 Aug 2022, 11:20 AM

বাগেরহাট, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটে একটি হত্যা মামলায় পাঁচ আসামিকে যাবজ্জীবন দিয়েছে আদালত। বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রবিউল ইসলাম আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। দণ্ডিতরা হলেন- মোল্লাহাট উপজেলার কুলিয়া গ্রামের ফেলু শেখের ছেলে সিরাজ শেখ, মৃত আবুল হাশেম শেখের ছেলে ঝিলু শেখ ও ইকবাল শেখ, আবু হাশেম শেখের ছেলে ছলেমন শেখ এবং ফরমান মোল্লার ছেলে আসাদ মোল্লা। রাষ্ট্রপক্ষের আইনজীবী সীতারানী দেবনাথ সাংবাদিকদের জানান, ২০১০ সালের ৫ এপ্রিল রাতে বড়ঘাট বাজার থেকে বাড়ি ফেরার পথে কুলিয়া গ্রামের আব্দুল মান্নান মোল্লার ছেলে নজরুল ইসলাম টিটোকে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে। জমিজমা ও আধিপত্য বিস্তারের জের ধরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। আইনজীবী জানান, অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত ছয় জনকে বেকসুর খালাস দিয়েছে। দণ্ডিতদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/২১২৩ ঘ.