২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে চাঁদাবাজির মামলায় আইনজীবী আটক

চাঁদপুরে চাঁদাবাজির মামলায় এক আইনজীবীকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2012, 08:01 AM

Updated : 24 Aug 2022, 11:20 AM

চাঁদপুর, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদপুরে চাঁদাবাজির মামলায় এক আইনজীবীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে শহরের মিশন রোড এলাকা থেকে মো. আনোয়ার হোসেন গাজী নামের এই আইনজীবীকে আটক করা হয়। চাঁদপুর সদর মডেল থানার ওসি মাহবুব মোর্শেদ জানান, তার বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় এক ব্যক্তিকে জিম্মি করে দুই লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ রয়েছে। কচুয়া উপজেলার আইসুর গ্রামের মো. আবু সালাম পাঠান বুধবার রাতে চাঁদপুর সদর মডেল থানায় ওই আইজীবীর বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলায় বলা হয়, আনোয়ার হোসেন গাজী বুধবার আবু সালামকে জিম্মি করে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। তিনি তা দিতে না পারায় ওইদিন দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তাকে আটকে রাখা হয়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তিনি ওই আইনজীবীর কক্ষ থেকে বের হন। ওসি জানান, আনোয়ার হোসেন গাজীকে থানায় আটক রাখা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/১৪০০ ঘ.