২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে ২০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে নাফ নদী থেকে ২০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2012, 07:52 AM

Updated : 24 Aug 2022, 11:20 AM

কক্সবাজার, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে নাফ নদী থেকে ২০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার নাফ নদীর সাবরাং ৩নং স্লুইস গেইট পয়েন্টে একটি নৌকা থেকে ট্যাবলেটগুলো উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বিজিবির টেকনাফের ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহিদ হাসান সাংবাদিকদের জানান, বিজিবি সদস্যরা ধাওয়া করলে নৌকা ফেলে পালিয়ে যায় চোরাচালানকারীরা।। ওই নৌকা থেকে ২০ হাজার ১৯টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। নৌকাটি জব্দ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এসইউ/১৩২৮ ঘ.