মাদারীপুর, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুর গোয়েন্দা পুলিশের এক উপ পরিদর্শককে কুপিয়ে জখম করে তার মোটরসাইকেল নিয়ে চলে গেছে সন্ত্রাসীরা।
আনোয়ার হোসেন নামের ওই উপ পরিদর্শককে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজৈর থানার ওসি নওশের আলী বলেন, “বুধবার রাত ১১ টার দিকে বাজিতপুরের কামালদি সেতুর কাছ থেকে আনোয়ারকে হাত-পা ও চোখ বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়। তার শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের ১২টি আঘাতের চিহ্ন রয়েছে।”
মাদারীপুর সদর থানার উপপরিদর্শক মাসুদ উদ্দিন খান বলেন, গোপালগঞ্জে একটি মামলায় সাক্ষ্য দিয়ে মাদারীপুরে ফেরার পথে দুর্বৃত্তদের কবলে পড়েন আনোয়ার হোসেন।
øেহা রানী নামের এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে মাদারীপুরের সহকারী পুলিশ সুপার রাসেল শেখ বলেন, “একটি সাদা রংয়ের মাইক্রোবাস থেকে নেমে কয়েকজন সন্ত্রাসী আনোয়ারকে কুপিয়ে ফেলে রেখে যায়।”
“পরে আনোয়ারের চিৎকারে মেয়েটি তার স্বজনদের নিয়ে এসে আনোয়ারকে উদ্ধার করে পুলিশে খবর দেয়”, বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/জেকে/১০৪০ ঘ.
bdnews24