২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে সিরামিক কারখানাকে জরিমানা

পরিবেশ দূষণের অভিযোগে গাজীপুর সদরে একটি সিরামিক কারখানাকে ২০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2012, 05:30 PM

Updated : 24 Aug 2022, 11:19 AM

গাজীপুর, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবেশ দূষণের অভিযোগে গাজীপুর সদরে একটি সিরামিক কারখানাকে ২০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। বুধবার হুয়া থাই সিরামিক ইন্ডাস্ট্রি লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালককে অধিদপ্তরের ঢাকা কার্যালয়ে তলব করে শুনানি শেষে ওই জরিমানা করা হয়। পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরিবেশ ছাড়পত্র ও বর্জ্য পরিশোধন ব্যবস্থা ছাড়াই হুয়া থাই সিরামিক ইন্ডাষ্ট্রি লিমিটেড নামের এই টাইলস নির্মাণ কারখানা চালু ছিল। ২৯ এপ্রিল পরিবেশ অধিদপ্তরের একটি দল কারখানায় গিয়ে জমি ও জলাশয়ের জন্য ক্ষতিকর কঠিন ও তরল বর্জ্য নির্গত হতে দেখে। এ কারণে কারখানার ব্যবস্থাপনা পরিচালককে পরিবেশ আইন লংঘন এবং পরিবেশ দূষণের অপরাধে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দণ্ড দেওয়া হয়। একই সঙ্গে বর্জ্য পরিশোধন কার্যক্রম চালু এবং পরিবেশ ছাড়পত্র নেওয়া পর্যন্ত উৎপাদন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/২৩২৫ ঘ.