২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্ত্যক্ত কলেজ ছাত্রীর আত্মহত্যা

বখাটের উত্ত্যক্তের কারণে বুধবার সন্ধ্যায় টঙ্গীর এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে বলে স্বজনরা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2012, 04:26 PM

Updated : 24 Aug 2022, 11:19 AM

গাজীপুর, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বখাটের উত্ত্যক্তের কারণে বুধবার সন্ধ্যায় টঙ্গীর এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে বলে স্বজনরা জানিয়েছেন। মৃত মৌসুমী পান্না মুক্তা (১৮) পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী। বাস্তুহারা (এরশাদ নগর) এলাকার বাসিন্দা বদিউল আলম মুকুলের মেয়ে। মুক্তার চাচা সারোয়ার আলম সাংবাদিকদের বলেন, মানবিক বিভাগের ছাত্রী মুক্তার এবার এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। কিন্তু স্থানীয় বখাটে মিলনের (২৫) উত্ত্যক্তের কারণে সে ঠিকমতো কলেজে যেতে এবং লেখাপড়া করতে পারত না। তাই পরীক্ষা দেওয়া হয়নি। ছয়মাস আগে মিলন বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু পরিবারের লোকজন রাজি না হওয়ায় তুলে নেওয়ার হুমকি দেয়। বুধবার সন্ধ্যায় মিলন আবারো তাদের বাড়ি গিয়ে তুলে নেওয়ার হুমকি দিয়ে যায়। এরপর ঘরে ঢুকে ওড়না দিয়ে মুক্তা ফাঁসিতে আত্মহত্যা করে। টঙ্গী থানার উপ-পরিদর্শক মাহমুদ মঈন বলেন, রাত সাড়ে ৮টার দিকে মুক্তার লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠনো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২২২ ঘ.