২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চোর সন্দেহে পিটুনিতে যুবক নিহত

সিলেট নগরীতে চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে জনতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2012, 02:10 PM

Updated : 24 Aug 2022, 11:19 AM

সিলেট, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট নগরীতে চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে জনতা। পাঠানটুলার নিকুঞ্জ আবাসিক এলাকায় বুধবার এ ঘটনায় নিহত হন ফয়েজ আহমদ (১৮)। তিনি আম্বরখানার ওয়েভস আবাসিক এলাকার গৌছ মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মোবাশ্বির আলী বলেন, পাঠানটুলা এলাকার একটি বাড়িতে যান। এরপর ওই বাড়ির লোকজন এবং এলাকাবাসী তাকে পিটিয়ে আহত করে। ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তার মৃত্যু হয়েছে বলে জানান। ময়নাতদেন্তর জন্য লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পুলিশ ওই বাড়ির মালিক আফরোজ মিয়াকে আটক করেছে। এছাড়া ফয়েজের ব্যবহৃত মোটরসাইকেল জব্দ এবং জিজ্ঞাসাবাদের জন মেসের তিন ছাত্রকে আটক করা হয়েছে। আফরোজ মিয়ার অভিযোগ, ছেলেটি চুরি করতে তাদের বাসায় ঢুকেছিল। নিহতের ভাই আলী আহমদ বলেন, সকালে নিজের মোটরসাইকেল নিয়ে ফয়েজ বের হয়ে ওই বাড়ির মেসে থাকা একটি ছেলের সঙ্গে দেখা করতে যায়। ওখানে চোর সন্দেহে মারধর করা হয় তাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/ডিডি/২০০০ ঘ.