২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে সাত দোকান পুড়ে ছাই

লালমনিরহাটের হাতিবান্ধায় আগুনে তামাকের গুদামসহ সাতটি দোকান পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2012, 11:59 AM

Updated : 24 Aug 2022, 11:19 AM

লালমনিরহাট, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাটের হাতিবান্ধায় আগুনে তামাকের গুদামসহ সাতটি দোকান পুড়ে গেছে। উপজেলার দইখাওয়া বাজারে মঙ্গলবার মধ্যরাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কালীগঞ্জ দমকল কর্মকর্তা ইয়াকুব আলী জানান, রাত আনুমানিক ২টার দিকে মাহাবুবের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে ওই এলাকার মান্নান, হালিম, লক্ষী, কাজল বাবু, গোপাল ও আমিনুরের দোকান পুড়ে যায়। দমকলকর্মীরা প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলেও জানান ইয়াকুব আলী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এএল/১৭৫৮ ঘ.