২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে গ্রেনেড উদ্ধার

নীলফামারীর সৈয়দপুরে একটি নালা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি গ্রেনেড ও রাইফেলের একটি গুলি ও ব্যারেল উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2012, 08:56 AM

Updated : 24 Aug 2022, 11:19 AM

নীলফামারী, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নীলফামারীর সৈয়দপুরে একটি নালা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি গ্রেনেড ও রাইফেলের একটি গুলি ও ব্যারেল উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপরে পৌরসভার হাওয়ালদারপাড়ার একটি নালা থেকে এগুলো উদ্ধার করা হয়। সৈয়দপুর থানার ওসি মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পৌরকর্মীরা নালা পরিষ্কার করার সময় গ্রেনেড ও গুলি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ সেগুলো উদ্ধার করে। গ্রেনেডটি বেশ পুরানো বলে ওসি জানান। এ বিষয়ে থানায় একটি জিডি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/আরআরডি/এসইউ/১৪৫৩ ঘ.