২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু

টাঙ্গাইলে পৃথক ঘটনায় ট্রেনে কাটা পড়ে দুই জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2012, 06:56 AM

Updated : 24 Aug 2022, 11:19 AM

টাঙ্গাইল, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলে পৃথক ঘটনায় ট্রেনে কাটা পড়ে দুই জন নিহত হয়েছে। বুধবার সকালে কালিহাতী উপজেলার জোগারচরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক পথচারী নিহত হয়। বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলওয়ে স্টেশন মাস্টার মো. ইব্রাহিম জানান, ওই পথচারী রেল লাইন পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা মৈত্রী এক্সপ্রেসে কাটা পড়ে। তার পরিচয় জানা যায়নি। সদর উপজেলার ঘারিন্দা রেলস্টেশনে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে কাটা পড়েন টাঙ্গাইল সদর উপজেলার বেল্টিয়াবাড়ি গ্রামের মমিন খান রুমু (২৮)। টাঙ্গাইল রেলওয়ে স্টেশন মাস্টার জালাল উদ্দিন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা চিত্রা এক্সপ্রেসে করে মঙ্গলবার রাত ৯টার দিকে টাঙ্গাইল আসেন মমিন। ট্রেনে থাকা এক বন্ধুকে বিদায় জানাতে আবারও ট্রেনে উঠেন তিনি। পরে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে তিনি কাটা পড়েন। নিহতের পারিবার জানায়, ঢাকায় এক মাস চাকরির প্রশিক্ষণ শেষে মঙ্গলবার রাতে বাড়ি ফিরছিলেন মমিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এসইউ/১২৫৪ ঘ.