২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফারুক হাসপাতালে

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতা আকবর পাঠান ফারুক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2012, 03:43 PM

Updated : 24 Aug 2022, 11:19 AM

ঢাকা, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতা আকবর পাঠান ফারুক। শ্বাস-প্রশ্বাসের সমস্যার কারণে ফারুককে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন তার স্ত্রী ফারজানা পাঠান। হাসপাতালে ফারুককে রাখা হয়েছে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ), বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে। ফারজানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে “সোমবার সকালে হঠাৎ করেই তিনি (ফারুক) অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে একজন চিকিৎসক আনা হয়। তার পরামর্শেই দ্রুত আমরা তাকে হাসপাতালে নিয়ে আসি।” ঢাকার চলচ্চিত্রের এক সময়ের নায়ক ফারুক এখন রাজনীতিতে সক্রিয়। তিনি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের অন্যতম নেতা। আওয়ামী লীগের সমর্থন নিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মেয়র হতেও আগ্রহী তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২১৪০ ঘ.