২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে দেয়াল ধসে ৩ ভাই-বোনের মৃত্যু

যশোর সদর উপজেলায় দেয়াল চাপা পড়ে তিন ভাই-বোনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন দু’জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2012, 03:39 PM

Updated : 24 Aug 2022, 11:19 AM

যশোর, ০৮ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোর সদর উপজেলায় দেয়াল চাপা পড়ে তিন ভাই-বোনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন দু’জন। মঙ্গলবার সন্ধ্যায় সাজিয়ালি গ্রামে এ দুর্ঘটনায় মৃতরা হল সাজিয়ালি গ্রামের শরিফুল ইসলামের তিন সন্তান বাদল (৩) এবং দেড়মাস বয়সী যমজ অনিক ও শরিফা। আহতরা হলেন- শরিফুল ইসলাম ও তার শ্যালিকা মিতা। তাদের যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। যশোর কোতোয়ালি মডেল থানার এসআই কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিন সন্তানসহ শরিফুল ও মিতা ঘরের বারান্দায় বসেছিলেন। হঠাৎ একপাশের মাটির দেয়াল তাদের গায়ের ওপর ধসে পড়লে ঘটনাস্থলেই নিহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/২১৩৪ ঘ.