দুদক চেয়ারম্যানের দায়িত্বে সাহাবুদ্দিন চুপ্পু
কমিশনার মুহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পুকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিশন চেয়ারম্যান গোলাম রহমান একটি সেমিনারে যোগ দিতে হংকংয়ে গেছেন।
তার অবর্তমানে ৮ মে থেকে ১৩ মে পর্যন্ত চুপ্পুকে দায়িত্ব পালনের জন্য রাষ্ট্রপতির অনুমোদনে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন হয়েছে।
গত বছরের ১৩ মার্চ কমিশনার পদে নিয়োগ পান মুক্তিযুদ্ধের সংগঠক ও অবসরপ্রাপ্ত জেলা জজ সাহাবুদ্দিন।
২০০১ সালের জাতীয় নির্বাচনের পর সংখ্যালঘু সম্প্রদায় এবং ওই সময়ের বিরোধী দলের ওপর সহিংসতার ঘটনা তদন্তে গঠিত বিচার বিভাগীয় কমিশনের চেয়ারম্যানও ছিলেন তিনি।
