সিলেট, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রচারপত্র বিলি করার সময় সিলেট নগরে নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরিরের এক সদস্যকে আটক করেছে র্যাব।
র্যাব-৯ এর উপ-পরিদর্শক মো. ইদ্রিস আলী জানান, আটককৃত জুলহাস নাইন জুয়েল (২৭) সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র। সোমবার রাত ১১টার দিকে বন্দরবাজার এলাকা থেকে প্রচারপত্র বিলি করার সময় তাকে আটক করা হয়।
প্রচারপত্রে হিলারি ক্লিনটনের বাংলাদেশ সফরের বিরোধিতা করা হয়েছে। তার কাছে ২৬টি প্রচারপত্র পাওয়া যায়।
জুয়েলকে কোতয়ালী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান র্যাবের উপ-পরিদর্শক ইদ্রিস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ প্রতিনিধি/এমএইচপি/এসইউ/১২১৮ ঘ.
bdnews24