২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ২ ইটভাটা বন্ধ, জরিমানা

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ত্র“টিপূর্ণ দুটি ইটভাটা বন্ধ করে দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2012, 04:48 PM

Updated : 24 Aug 2022, 11:18 AM

ঢাকা, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ত্র“টিপূর্ণ দুটি ইটভাটা বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া চিমনির ধোঁয়ায় পরিবেশ দূষণের অভিযোগে ওই দুই ভাটার মালিককে ১২ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী সোমবার এ অভিযান চালান বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। ভাটা দুটি হল শাসনের বাগ এলাকার মেসার্স মামা ভাগিনা ব্রিকস ও মেসার্স সরদার ব্রিক ফিল্ড। বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া সরদার ব্রিক ফিল্ড ২০১০ সালে উৎপাদন শুরু করে। আর মেসার্স মামা ভাগিনা ব্রিকস গত দু’বছর ধরে ছাড়পত্র নবায়ন করেনি। অধিদপ্তরের তদন্তে ওই দুই ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় প্রায় ১০০ বিঘা জমির ধানের ক্ষতি করার প্রমাণ মিলেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এইচএএইচ/২২৫০ ঘ.