২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে যুবকের লাশ উদ্ধার

সাভারে বংশী নদী থেকে পুলিশ এক যুবকের (২৫) গলিত লাশ উদ্ধার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2012, 06:38 AM

Updated : 24 Aug 2022, 11:19 AM

সাভার, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারে বংশী নদী থেকে পুলিশ এক যুবকের (২৫) গলিত লাশ উদ্ধার করেছে। রোববার রাতে পুলিশ নামাবাজার এলাকার কাঠপট্টির ঘাট থেকে লাশটি উদ্ধারের পর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যায় নিজাম উদ্দিন টিম্বার এ্যান্ড স-মিলের শ্রমিকরা ট্রলার থেকে কাঠ নামানোর সময় লাশটি দেখতে পায়। লাশটির দু’হাত কাটা, বাম পায়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে তিনি জানান। ১৫/২০দিন আগে হত্যা করে লাশটি নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে বলে ধারণা করছেন তিনি। এ ব্যাপারে সাভার মডেল থানায় একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এসইউ/১২৩৫ ঘ.