২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবন বিহারের প্রধান হলেন প্রজ্ঞালংকার মহাস্থবির

শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবিরকে সদ্য প্রয়াত বনভান্তের শিষ্যসংঘ এবং রাঙামাটির রাজ বন বিহারের আবাসিক প্রধান হিসেবে বরণ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2012, 05:15 PM

Updated : 24 Aug 2022, 11:18 AM

রাঙামাটি, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবিরকে সদ্য প্রয়াত বনভান্তের শিষ্যসংঘ এবং রাঙামাটির রাজ বন বিহারের আবাসিক প্রধান হিসেবে বরণ করা হয়েছে। রোববার বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আয়োজিত এক ধর্মীয় সভায় আনুষ্ঠানিকভাবে তাকে বরণ করা হয় বলে বিহারের আবাসিক প্রশাসনিক বোর্ডের এক ঘোষণাপত্রে জানানো হয়। দেশের বৌদ্ধ স¤প্রদায়ের প্রধান ধর্মীয় গুরু রাজ বন বিহারের অধ্যক্ষ শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবিরের (বনভান্তে) প্রয়াণের তিন মাস পর শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবিরকে এ আসনে আনা হল। গত ৩০ জানুয়ারি ৯৩ বছর বয়সে বনভান্তে দেহত্যাগ করেন। এদিকে সকালে পার্বত্য জেলা পরিষদ কার্যালয় চত্বর থেকে রাজবন বিহার প্রাঙ্গণ পর্ষন্ত ধর্মীয় শোভাযাত্রা হয়। এতে অংশ নেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। শোভাযাত্রা শেষে রাজ বন বিহার প্রাঙ্গণে ধর্মীয় সভার আয়োজন করা হয়। সভায় ধর্ম দেশনা দেন শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির, মহামিত্র মহাস্থবির ও জ্ঞানলংকার মহাথেরো। এ সময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাজ বন বিহার পরিচালনা কমিটির সিনিয়র সভাপতি গৌতম দেওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩১৩ ঘ.