২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে মুক্তিযোদ্ধার জায়গা দখলের অভিযোগ

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় এক মুক্তিযোদ্ধার জায়গা দখলের অভিযোগ উঠেছে প্রভাবশালীদের বিরুদ্ধে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2012, 03:43 PM

Updated : 24 Aug 2022, 11:18 AM

গোপালগঞ্জ, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় এক মুক্তিযোদ্ধার জায়গা দখলের অভিযোগ উঠেছে প্রভাবশালীদের বিরুদ্ধে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার বাট্টইধোপা গ্রামে এ ঘটনা ঘটে। ওই গ্রামের মুক্তিযোদ্ধা সুন্সি সোহরাব হোসেন সাংবাদিকদের বলেন, ১৯৯৯ সালে সরকার তাকে মুক্তিযোদ্ধা হিসেবে সাত শতাংশ জমি চিরস্থায়ী বন্দোবস্ত দেয়। সেখানে তিনি গাছপালা লাগিয়ে এবং ঘরবাড়ি তুলে ভোগ করে আসছিলেন। কিন্তু গ্রামের আব্দুল জলিল মোল্লা, পল্টু মেম্বার, হাজি মিন্টু, টুলু কাজীর নেতৃত্বে ৫০/৬০ জনের একটি দল সকাল ৯টার দিকে এ জায়গা দখল করে গাছ কেটে সেখানে জোর করে ঘর তোলে ফেলে। পাশের মাজরা বাজারের ব্যবসায়ীরা জানান, জায়গা দখলের আগে প্রভাবশালী ওই মহলটি বাজারে সাবেক ইউপি চেয়ারম্যান ফরুক হোসাইন মিন্টুর দোকান ঘর, শাহাদৎ শেখের বসত ঘর ও দেলোয়র শেখের দোকান ঘরও ভাংচুর করে। কাশিয়ানী থানার ওসি সৈয়দ মান্নান আলী বলেন, বাজারে হামলার কথা শুনে পুলিশ পাঠিনো হয়েছে। মুক্তিযোদ্ধার জায়গা দখলের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২১৪২ ঘ.