ঢাকা, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা কলেজের হোস্টেলে তল্ল¬াশি অভিযান চালিয়ে বেশ কিছু দেশি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুই ছাত্রকে আটক করলেও পরে ছেড়ে দেওয়া হয়।
রোববার রাতে এ অভিযান চালানো হয় বলে পুলিশ জানায়।
নিউমার্কেট থানার ওসি মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুই ঘণ্টার অভিযানে হোস্টেলের বিভিন্ন স্থান থেকে ১৫টি চাপাতি, ২০টি বড় দা এবং ৬০টি লোহার পাইপ উদ্ধার করা হয়।
অভিযানের সময় মোফাজ্জল হোসেন (২০) ও মো. রফিকুল ইসলাম (২২) নামে দুইজনকে আটক করলেও পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয় বলে ওসি জানান।
তিনি বলেন, “আটককৃত দুইজন ওই কলেজের ছাত্র কিন্তু অভিযানের সময় ভয়ে দৌড় দেওয়ার পুলিশ সন্দেহ করে তাদেরকে আটক করেছিলো।”
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২৮ এপ্রিল গভীর রাতে ঢাকা কলেজের হোস্টেলে ছাত্রলীগের দুই গ্র“পের সংঘর্ষে দুই ছাত্র গুলিবিদ্ধ হয়। আহত হয় পনেরজন ছাত্র।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এসইউ/১৮০৮ ঘ.
bdnews24