২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে যুবদলের মিছিলে লাঠিপেটা

নারায়ণগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিলে পুলিশের লাঠিপেটায় পাঁচ জন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2012, 09:47 AM

Updated : 24 Aug 2022, 11:18 AM

নারায়ণগঞ্জ, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিলে পুলিশের লাঠিপেটায় পাঁচ জন হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় এ ঘটনা ঘটে। মিছিল থেকে ১৩ জনকে গ্রেপ্তারও করেছে পুলিশ। সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত হরতালে সরকারি কাজে বাধা ও ভাংচুরের মামলার ১৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের লাঠিপেটায় পাঁচজন আহত হয়েছে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আইন বিষয় সম্পাদক ও জেলা কমিটির সভাপতি তৈমূর আলম খন্দকার। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তার ১৩ জনের মধ্যে মহানগর যুবদলের আহবায়ক কমিটির দুই যুগ্ম আহবায়কও রয়েছেন। কেন্দ্রীয় সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নিরবসহ নেতাদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে যুবদল মিছিল বের করেছিল। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে প্রতিবাদ সমাবেশ অংশ নিতে শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে যুবদলের প্রতিবাদ সমাবেশ হয়। সমাবেশে যোগ দিতে মিছিল নিয়ে আসার পথে পুলিশ লাঠি চালায় এবং ১৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৫৪১ ঘ.