২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে দুর্ঘটনায় নিহত ২

চাঁদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত ও ৫ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2012, 09:35 AM

Updated : 24 Aug 2022, 11:18 AM

চাঁদপুর, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত ও ৫ জন আহত হয়েছে। শনিবার সকালে নারায়নপুরে ট্রাক্টর চাপায় স্কুল ছাত্র এবং আলীগঞ্জে দু’টি গাড়ির সংঘর্ষে একজন নিহত ও ৫ জন আহত হন। নিহতরা হলেন- স্থানীয় এক প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণীর ছাত্র ও উপজেলার ঘিলাতলী এলাকার হোসেন ঢালীর ছেলে ইয়াসিন (৬) এবং উপজেলার কংগাইশ এলাকার মৃত মকসুদ আলীর ছেলে জামাল হোসেন (৫৫) । পুলিশ জানায়, শনিবার বেলা ১১টায় নারায়নপুর কাঠবাজার সংলগ্ন রাস্তা দিয়ে স্কুল যাওয়ার পথে ইয়াসিন দুর্ঘটনার শিকার হয়। মতলব দক্ষিণ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্কুলছাত্র নিহতের ঘটনায় স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে ট্রাক্টরটিতে আগুন ধরিয়ে দেয়। তারা ট্রাক্টর চালককেও আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। অন্যদিকে শুক্রবার রাত ১১টায় হাজীগঞ্জ উপজেলার আলীগঞ্জ এলাকায় চাঁদপুর-কুমিল্লা সড়কে দু’টি গাড়ির মধ্যে সংঘর্ষে অটোরিক্সার যাত্রী জামাল হোসেন নিহত ও পাঁচ জন আহত হয়েছে। হাজীগঞ্জ থানার ওসি মো. মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আলীগঞ্জ এলাকায় শুক্রবার রাতে ব্যাটারি চালিত অটো রিকশা ও সিএনজি চালিত অটো রিকশার মধ্যে সংঘর্ষে ঘটনাস্থলে জামাল নিহত হন। দুর্ঘটনায় আহত অন্যান্য যাত্রী স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৫৩০ ঘ.