২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আবর্জনার কন্টেইনারে লাশ

নগরীর মধ্যম হালিশহর এলাকার সিটি করপোরেশনের একটি ময়লার কন্টেইনারে লাশ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2012, 08:23 AM

Updated : 24 Aug 2022, 11:18 AM

চট্টগ্রাম, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর মধ্যম হালিশহর এলাকার সিটি করপোরেশনের একটি ময়লার কন্টেইনারে লাশ পাওয়া গেছে। শনিবার সকাল নয়টার দিকে লাশটি উদ্ধার করেছে পুলিশ। বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নুরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সিটি কর্পোরেশনের একটি কন্টেইনার থেকে আবর্জনার খালি করার সময় একটি বস্তার ভেতরে থাকা লাশটি পাওয়া যায়। প্রায় ২৫ দিন আগে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে ধারণা করছেন এসআই। লাশের শরীরে মাংস নেই বললেই চলে। মাথার খুলিটি শরীর থেকে আলাদা হয়ে গেছে। তবে এটি লাশটি পুরুষ না নারীর বোঝা যাচ্ছে না বলে জানান তিনি। সদরঘাট পোস্ট অফিসের সামনে থেকে আবর্জনার কন্টেইনারটি আনা হয়েছিল বলে জানান নুরুজ্জামান। লাশটি ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এমএইচপি/১৪১৮ ঘ.