জামালপুর, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জামালপুরের বকশিগঞ্জে ট্রাক চাপায় এক সরকারি কর্মচারী নিহত হয়েছে।
শনিবার সকাল সাতটায় এই দুর্ঘটনায় ট্রাকচালক চালক শাহ জামালকে (৪০) আটক করেছে পুলিশ।
বকশিগঞ্জ থানার ওসি আবু মো. ফজলুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানান, সকালে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের পিআইও শাখার অফিস সহকারী মাহাতাব উদ্দিন (৫০) বকশিগঞ্জ উপজেলা পরিষদের সামনে হেঁটে যাচ্ছিলেন।
এ সময় ঢাকা থেকে দেওয়ানগঞ্জের সানন্দবাড়িগামী একটি ট্রাক তাকে পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
তার বাড়ি বকশিগঞ্জ উপজেলা পরিষদের পাশেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এসইউ/১০৫৫ ঘ.
bdnews24