২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে দু’দলের সংঘর্ষে নিহত ১

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় দুই পরিবারের বিরোধের জেরে সংঘর্ষে আহত একজনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2012, 01:06 PM

Updated : 24 Aug 2022, 11:17 AM

সিরাজগঞ্জ, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় দুই পরিবারের বিরোধের জেরে সংঘর্ষে আহত একজনের মৃত্যু হয়েছে। রোববার রাউতারা গ্রামের ফকির ও খাঁ পরিবারের মধ্যে সংঘর্ষে হাফিজ ফকির (২৮) আহত হন। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তিনি মারা যান। হাফিজ রাউতারা গ্রামের হায়াত ফকিরের ছেলে। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। শাহজাদপুর থানার ওসি জসিম উদ্দিন সরকার বলেন, আধিপত্য বিস্তার নিয়ে মাঝে মধ্যেই এই দুই পরিবারের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। গত রোববারের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়। ওসি আরো বলেন, এ ঘটনায় নিহতের বাবা হায়াত ফকির খাঁ পরিবারের পক্ষের ৬৩ জনের বিরুদ্ধে শাহজাদপুর থানায় মামলা করেছেন। বুধবার রাতে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আটকরা হলেন আব্দুল মমিন খাঁ, আমির হামজা খাঁ, আব্দুর রাজ্জাক খাঁ ও আব্দুল মতিন খাঁ। এলাকায় উত্তেজনার সৃষ্টি হওয়ায় এলাকায় পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৯০৫ ঘ.