২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় ৫ শিবিরকর্মী আটক

কুষ্টিয়া শহর থেকে বৃহস্পতিবার ইসলামী ছাত্র শিবিরের পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2012, 12:29 PM

Updated : 24 Aug 2022, 11:17 AM

কুষ্টিয়া, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়া শহর থেকে বৃহস্পতিবার ইসলামী ছাত্র শিবিরের পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। হাউজিং সি ব্লকের একটি ছাত্রাবাস থেকে তাদের আটক করা হয়। এরা হলেন মাজহারুল ইসলাম, হামিদুল ইসলাম, মতিনুল আলী, মোশারফ হোসেন ও বনি আমিন। কুষ্টিয়া মডেল থানার ওসি কাজী জালাল উদ্দিন বলেন, রাষ্ট্রবিরোধী কাজে জড়িত থাকার অভিযোগে শিবিরকর্মীদের আটক করা হয়। ওই ছাত্রাবাস থেকে শিবিরের বেশকিছু লিফলেট ও পোস্টার উদ্ধার করা হয় বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/ডিডি/১৮২৮ ঘ.