২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিপইয়ার্ডে দুর্ঘটনায় শ্রমিক নিহত

সীতাকুণ্ডের মাদাম বিবির হাটে একটি শিপইয়ার্ডে দুর্ঘটনায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2012, 04:36 PM

Updated : 24 Aug 2022, 11:17 AM

চট্টগ্রাম, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সীতাকুণ্ডের মাদাম বিবির হাটে একটি শিপইয়ার্ডে দুর্ঘটনায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার মাদাম বিবির হাট এলাকায় মো. সফি মালিকানাধীন সীমা শিপ ব্রেকিং ইয়ার্ডে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। নিহত শ্রমিক মনসুর আলী (৩২) নওগাঁ জেলার বাসিন্দা। সীতাকুণ্ড থানার ওসি নুর মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সোয়া ১০টার দিকে পুরনো জাহাজের ইঞ্জিন কক্ষে ঢোকার সময় হাইড্রলিক দরজায় পিষ্ট হন মনসুর। জাহাজে কর্মরত শ্রমিকরা তাকে উদ্ধার করলেও কিছুক্ষণ পরই মনসুর মারা যান। দুর্ঘটনার পর পুলিশ গিয়ে মনসুরের লাশ উদ্ধার করে। ময়নাতদন্ত শেষে লাশ বাড়ি পাঠানো হয়েছে। এ ঘটনায় সীতাকুণ্ড থানায় একটি মামলা হয়েছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/২১০৫ ঘ.