২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৌদ্ধ পূর্ণিমার জন্য এইচএসসির পরীক্ষাসূচিতে পরিবর্তন

আগামী ৬ মে বৌদ্ধ পূর্ণিমার ছুটি ঘোষণা করায় ওই দিনের এইচএসসি ও সমমানের পরীক্ষার সূচি পরিবর্তন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2012, 02:39 PM

Updated : 24 Aug 2022, 11:17 AM

ঢাকা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ৬ মে বৌদ্ধ পূর্ণিমার ছুটি ঘোষণা করায় ওই দিনের এইচএসসি ও সমমানের পরীক্ষার সূচি পরিবর্তন করা হয়েছে। ৬ মে’র পরীক্ষাগুলো আগামী ১১ মে শুক্রবার অনুষ্ঠিত হবে বলে বুধবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক ফাহিমা খাতুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। তিনি বলেন, বৌদ্ধ ধর্মাম্বলম্বীদের অনুরোধে পরীক্ষার সূচি পরিবর্তন করা হয়েছে। গত ১ এপ্রিল থেকে সারা দেশে চলতি বছরের এইচএসসি পরীক্ষা চলছে। আটটি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে মোট ৯ লাখ ২৬ হাজার পরীক্ষার্থী অংশ নিচ্ছে এবার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/২০৩৩ ঘ.