২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলের মৃত্যু

মাগুরার শ্রীপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও তার ছেলের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2012, 07:04 AM

Updated : 24 Aug 2022, 11:16 AM

মাগুরা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরার শ্রীপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও তার ছেলের মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার বরিশাট গ্রামে এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ। নিহতরা হলেন- ওই গ্রামের বাসিন্দা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুল আউয়াল (৬০) ও তার ছেলে ইমরান হোসেন মিন্টু (১৬)। প্রতিবেশী মো. সাইফুল্লাহ জানান, রোববার রাতের ঝড়ো হাওয়ায় বৈদ্যুতিক খুঁটি থেকে একটি তার ছিঁড়ে আউয়ালের বাড়ির সুপারি গাছে পড়েছিলো। সকাল ৮টার দিকে আউয়াল তার ছেলে মিন্টুকে নিয়ে ওই তার সরাতে যান। এসময় বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে পরিবারের অন্যান্য সদস্যদের চিৎকারে প্রতিবেশীরা এসে তাদের মৃত উদ্ধার করে। শ্রীপুর থানার ওসি কাজী আব্দুস সালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুল আউয়ালকে দুপুর আড়াইটায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। মুক্তিযোদ্ধা আব্দুল আউয়ালের মৃত্যুতে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, শ্রীপুর থানা মুক্তিযোদ্ধা সংসদ, ঘাতক দালাল নির্মূল কমিটি-মাগুরা, উদীচী শিল্পীগোষ্ঠীসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন শোক প্রকাশ করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৩০১ ঘ.