বরিশাল, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বরিশালের বানারীপাড়া উপজেলায় রোববার টেম্পু ও ট্রলির সংঘর্ষে এক শিশু নিহত এবং সাতজন আহত হয়েছে।
চাখার-গুয়াচিত্রা সড়কের পূর্ব সলিয়াবাকপুর হাফিজি মাদ্রাসার সামনে এই দুর্ঘটনায় নিহত শিশুর শাহজালাল (১০) ছিল টেম্পুযাত্রী।
আহতদের মধ্যে রয়েছেন শাহজালালের মা সাহিদা বেগম, টেম্পু চালক মো. দুলাল, ট্রলি চালক মো. মিজান। বাকিদের নাম জানা যায়নি।
বানারীপাড়া থানার ওসি আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চাখার থেকে গুয়াচিত্রাগামী একটি টেম্পুর সঙ্গে বিপরীতমুখী মালবাহী ট্রলির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শাহজালাল নিহত হয়।
ওসি আরো জানান, মামলা করবে না বলে জানিয়ে নিহতের লাশ নিয়ে যাওয়ার জন্য তার পরিবার আবেদন করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২০৪৮ ঘ.
bdnews24