ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাদ্য অধিদপ্তরের বিভিন্ন পদে নিয়োগের ২৯, ৩০ এপ্রিল এবং ২, ৩ ও ৬ মে নির্ধারিত মৌখিক পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।
এসব পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে জানানো হবে বলে খাদ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
খাদ্য অধিদপ্তরের সুপারভাইজার, হিসাবরক্ষক কাম ক্যাশিয়ার, ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর এবং সহকারী অপারেটর পদে নিয়োগের জন্য এসব পরীক্ষার তারিখ ধার্য ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/ডিডি/২৩২৮ ঘ.
bdnews24