২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আটক বাংলাদেশিদের দেশে পাঠানো হচ্ছে

চুক্তি অনুযায়ী বিভিন্ন কারাগারে আটক বাংলাদেশি নাগরিকদের দেশে পাঠাতে শুরু করেছে নয়াদিল্লি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2012, 04:17 PM

Updated : 24 Aug 2022, 11:14 AM

নয়াদিল্লি, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুক্তি অনুযায়ী বিভিন্ন কারাগারে আটক বাংলাদেশি নাগরিকদের দেশে পাঠাতে শুরু করেছে নয়াদিল্লি। সাজাপ্রাপ্ত ব্যক্তিদের প্রত্যার্পণে ২০১০ সালের জানুয়ারিতে চুক্তি হয় দুই দেশের মধ্যে। সে অনুযায়ী জানুয়ারি থেকে বাংলাদেশিদের ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। স¤প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি সংসদকে অবহিত করে বলেছে, এ পর্যন্ত ভারতের বিভিন্ন করাগারে আটক মোট ৪২ জন বাংলাদেশিকে ফেরত দেওয়া হয়েছে। চুক্তি বাস্তবায়নে বাংলাদেশের পক্ষে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে সমন্বয়ের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একজন আমলা নিয়োগ করা হয়েছে বলেও জানানো হয়। আনুমানিক ২৩০০ বাংলাদেশি নাগরিক দেশের বিভিন্ন করাগারে বন্দি রয়েছেন, যাদের অনেকেরই সাজার মেয়াদ শেষ হয়ে গেছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মুল্লাপল্লী রামাচন্দ্রণ সংসদকে বলেন, ২০১২ সালের জানুয়ারিতে একই সঙ্গে নয়াদিল্লি ও ঢাকায় সাজাপ্রাপ্ত ব্যক্তিদের প্রত্যার্পণের কাজ শুরু হয়েছে। ২০১০ সালের জানুয়ারিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে সাজাপ্রাপ্ত ব্যক্তিদের প্রত্যার্পণের জন্য ভারত ও বাংলাদেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। ভারতের সংসদের নিুকক্ষ ‘লোকসভা’র এক সদস্যের প্রশ্নের উত্তরে রামাচন্দ্রণ বলেন, স্বরাষ্ট্র সচিব পর্যায়ের সংলাপ চলাকালে জানুয়ারি মাসে নয়াদিল্লি ও ঢাকা সাজাপ্রাপ্ত ব্যক্তিদের প্রত্যার্পণের প্রক্রিয়া শুরু হয়েছে। উভয় দেশের কারাগারে বন্দি ওই ব্যক্তিরা তাদের সাজার অবশিষ্ট মেয়াদ নিজেদের দেশের কারাগারে কাটাতে পারবেন। সাজাপ্রাপ্ত ব্যক্তিদের ফেরতের পাশাপাশি চুক্তির আওতায় পূর্ণ মেয়াদ সাজাভোগ শেষে কারাগারে বা সংশোধন কেন্দ্রে রয়েছে এমন বাংলাদেশি নাগরিকদের ফেরত দেওয়ার ক্ষেত্রেও সহযোগিতা দেওয়া হচ্ছে বলে জানান তিনি। রামাচন্দ্রণ বলেন, দেশের বিভিন্ন কারাগারে থাকা বাংলাদেশি নাগরিকদের সম্পর্কে বিস্তারিত তথ্য পাঠানোর জন্য কেন্দ্রীয় সরকার সব রাজ্য ও কেন্দ্রভুক্ত অঞ্চলগুলির কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে। এ পর্যন্ত জম্মু ও কাশ্মীর, মহারাষ্ট্র, পাঞ্জাব, উত্তর প্রদেশ, হরিয়ানা, গুজরাট, অন্ধ্র প্রদেশ ও পশ্চিমবঙ্গ রাজ্য এবং কেন্দ্রীয় অঞ্চল আন্দামান ও নিকোবার দ্বীপ ও দিল্লির কারাগারে থাকা বাংলাদেশিদের সম্পর্কে তথ্য পাওয়া গেছে। “ওই সমস্ত বাংলাদেশিদের ফেরত পাঠানোর জন্য বিষয়টি বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে,” যোগ করেন রামাচন্দ্রণ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এএল/২২১৫ ঘ.